নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদের জানান, ‘গোশতগুলো রোগাক্রান্ত গরুর প্রমাণ পাওয়ায় কসাইকে সাতদিনের জেল ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা প্রায় ৬০ কেজি গোশত ধ্বংস করতে মাটির নিচে পুতে ফেলা হয়।’ তিনি আরও জানান, ‘গাভীর মালিক হযরত আলী পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হবে। পুলিশ কসাইকে জেল হাজতে পাঠিয়েছে।’
সারিয়াকান্দি উপজেলা সেনেটারি ইন্সপেক্টর শহিদুল হক ও প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মাহবুব হাসান চৌধুরী পরীক্ষা করে জানান, ‘গোশতগুলো রোগাক্রান্ত গরুর।’
/এনআই/