ফুলবাড়ীতে রোগের কষ্ট সহ্য কর‌তে না পে‌রে বৃদ্ধের আত্মহত্যা

কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপ‌জেলায় সু‌রেশ চন্দ্র রায় (৭১) নামে এক বৃ‌দ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। র‌বিবার (১৬ জুলাই) সকা‌লে উপ‌জেলার সদর ইউনিয়‌নের বিদ্যাবা‌গিস গ্রা‌মে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোগের কষ্ট সহ্য কর‌তে না পে‌রে সু‌রেশ চন্দ্র রায় আত্মহত্যা করেছেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রূহানী এসব তথ্য জানিয়েছেন।

সু‌রেশ চন্দ্র রায় বিদ্যাবা‌গিস গ্রা‌মে মৃত সতীশ চ‌ন্দ্রের পুত্র।

নিহ‌তের পা‌রিবা‌র ও সদর ইউনিয়‌নের সদস্য নুর মোহাম্মদ জানান, দীর্ঘদিন থেকে পেটব্যথা ও কিডনি রোগে ভুগ‌ছি‌লেন সু‌রেশ চন্দ্র। রোগের কষ্ট সহ্য কর‌তে না পে‌রে র‌বিবার সকা‌লে প‌রিবা‌রের লোকজ‌নের অলক্ষ্যে ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ক‌রেন তি‌নি।

ওসি খন্দকার ফুয়াদ রূহানী জানান, সু‌রেশ চন্দ্র রায়ের রোগের চি‌কিৎসা সংক্রান্ত অনেক কাগজপত্র পাওয়া গে‌ছে। এ ঘটনায় এক‌টি অপমৃত্যু মামলা হ‌য়ে‌ছে।

/এমএ/