বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে দাদির মৃত্যু





বিদ্যুৎস্পৃষ্টহবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট নাতি রঞ্জিত দাসকে (২৫) বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি শ্রাবন্তী বৈদ্যের (৬৫) মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রঞ্জিত দাস জেলার চুনারুঘাট উপজেলার শ্রীরামপুর গ্রামের সুদীর দাশের ছেলে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিররুজ্জামান এ তথ্য জানান।

ওসি একেএম আজমিররুজ্জামান জানান, ‘সোমবার (১৭ জুলাই) দুপুরে বাড়িতে কাজ করার সময় রঞ্জিত দাস বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি দেখে তার দাদি শ্রাবন্তী বৈদ্য নাতিকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে গুরুতর আহতাবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দাদিকে মৃত ঘোষণা করেন।’
/এনআই/