দুর্নীতির উৎসগুলো বন্ধ করতে চাই: দুদক চেয়ারম্যান




দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ছবি- প্রতিনিধিমামলা নয়; দুর্নীতিবাজদের মাঝে চেতনাবোধ জাগ্রত করতে চান বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘দুর্নীতি দমন আমাদের কাজ নয়; আমরা পারি প্রতিরোধ করতে। এজন্য মামলা চাইনা। মামলা হলো ক্যান্সারের মত। যার বিরুদ্ধে মামলা হয় তিনিসহ একটা পরিবার বা একটি বংশের ওপর এর বিরুপ প্রভাব পড়ে। এজন্য আমরা চাচ্ছি, ডিজিটাল যন্ত্রের মাধ্যমে এর প্রবণতা রোধ করতে। চাই দুর্নীতির উৎসগুলো বন্ধ করতে।’


মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে নয়টায় বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে দুর্নীতির অভিযোগের প্রকৃতি নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বরিশাল বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান অনুষ্ঠানে সভাপত্বি করেন।
তিনি আরও বলেন, ‘আমরা রাজনীতিবিদ নই। আমরা জনগণের সেবক।’
সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, নগর পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন, দুদকের পরিচালক মো. আক্তার হোসেনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
/এনআই/