তিনি বলেন, ‘মেয়েটি সাভারের গেণ্ডা এলাকার একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। বুধবার মধ্যরাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।
পুলিশ জানায়, ১৫ জুলাই স্কুল শেষে বাড়ি ফেরার পথে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় রাব্বী ও তার সহযোগীরা। নারায়নগঞ্জের ঢাকা-চিটাগাং সড়কের পাশে একটি ভাড়া বাড়িতে ৪ দিন আটকে রাখা হয় তাকে। মেয়েটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মেয়েটি নিখোঁজ হওয়ার পর সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ জানায় তার পরিবার। এরপর অভিযান চালিয়ে নারায়নগঞ্জ এলাকা থেকে মেয়েটিসহ অপহরণকারী রাব্বীকে আটক করে পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস।
এএইচ/