ঠাকুরগাঁওয়ে চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু





মশক নিধন অভিযানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। ছবি- প্রতিনিধিচিকুনগুনিয়া রোগ প্রতিরোধে ঠাকুরগাঁও পৌরসভায় মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় অভিযানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

এসময় সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমিন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শাহজাহান নেওয়াজ, মহিলা কাউন্সিলর দ্রোপদি দেবি আগরওয়ালা প্রমুখ।

মশক নিধন অভিযানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। ছবি- প্রতিনিধিরমেশ চন্দ্র সেন মশক নিধন অভিযানের উদ্বোধন শেষে চিকুনগুনিয়া প্রতিরোধে সব পেশাজীবী, স্বেচ্ছাসেবক, ও রাজনৈতিক সংগঠনকে সচেতন হওয়ার আহ্বান জানান।

পৌর মেয়র মির্জা ফয়সল আমিন বলেন, ‘ঠাকুরগাঁওয়ে এখনও চিকুনগুনিয়া দেখা যায়নি। চিকুনগুনিয়া প্রতিরোধে পৌরসভায় মশক নিধন কার্যক্রম এক মাসব্যাপী পরিচালনা করা হবে।’ চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যমসহ সর্বস্তরের পৌরবাসীর সহযোগীতা কামনা করেন তিনি।

/এনআই/