আলমডাঙ্গায় স্কুলছাত্রী অপহরণের সময় আটক ৪

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক স্কুলছাত্রীকে অপহরণের সময় চার দুর্বৃত্তকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও আটক করা হয়। শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার হাটবোয়ালীয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মহব্বত আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- মেহেরপুরের নিত্যনন্দনপুর গ্রামের ছালামত আলীর ছেলে তরিকুল ইসলাম (২৫), নাহারুনের স্ত্রী রাশিদা খাতুন (৩০), খোকনের স্ত্রী জরিনা খাতুন (৩৫) ও পরেশের ছেলে শিপন (২৭)।

স্থানীয়রা জানান, আজ (শনিবার) বিকালে আলমডাঙ্গার হাটবোয়ালীয়া বাজার এলাকায় চার অপহরণকারী ওই স্কুলছাত্রীকে জোর করে একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-৫১-৩০৫২) তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় আশেপাশের লোকজন গিয়ে ওই মাইক্রোবাসের গতিরোধ করে। পরে মাইক্রোবাসের ভেতরে থাকা চার জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এসআই মহব্বত আলী জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রী বাদী হয়ে চার জনের নাম উল্লেখ আলমডাঙ্গা থানায় একটি অপহরণ চেষ্টা মামলা দায়ের করেন। রবিবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়।

/এমএ/