ওসি জানান, ‘গুলিবিদ্ধ পারভেজ মারা গেছেন বলে খবর পেয়েছি। ৮ জুলাই দায়ের হওয়া হামলার মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রুপান্তরিত হবে। অভিযুক্তদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে।’
পারভেজ সদর উপজেলার চিনাইর গ্রামের উত্তর পাড়ার মো. আউয়াল মিয়ার ছেলে। শুক্রবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাড়িতে লাশ এসে পৌঁছায়নি।
পরিবারের বরাত দিয়ে ওসি মো. নবীর হোসেন জানান, ‘পারভেজ চিনাইর উত্তর পাড়া জামতলী মুন্সি মার্কেটে ফ্লেক্সিলোড ও বিকাশের ব্যবসা করতেন। পূর্ব বিরোধ নিয়ে ৭ জুলাই রাতে প্রতিবেশী সিদ্দিক খন্দকারের ছেলে অনিক খন্দকার দুলাল তার চাচাতো ভাই সজল খন্দকারসহ দোকানে এসে পারভেজের ওপর এলোপাতাড়ি হামলা করে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় পারভেজকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।
পারভেজের চাচাতো ভাই মো. বায়েজিদ জানান, ‘চাঁদার দাবিতে এ হামলা হয়। এ ঘটনায় পারভেজের পিতা বাদী হয়ে ৮ জুলাই সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অনিক খন্দকার এবং সজল খন্দকারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে শুক্রবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
/এনআই/