সীতাকুণ্ডে নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

সীতাকুণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার মকবুলার রহমান জুট মিলের নৈশ প্রহরী মো. ইব্রাহিমকে (৬০) বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে কোন অপকর্মে বাঁধা দেওয়ায় এ হামলা হয়েছে। কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

জুট মিলটির সিবিএ সভাপতি সিরাজুল ইসলাম জানান, রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে ‘মুছা কলোনি’র সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিবিএ সভাপতি আরও জানান, হাসপাতালে নেওয়ার পথে ইব্রাহিম বলেছে চার জন মুখোশধারী ব্যক্তি তাকে এলোপাতারি কুপিয়ে জখম করে।

নিহত ইব্রাহিম বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত সিদ্দিক আহমেদের ছেলে।

এএইচ/