শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে: নাসিম

রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত করেন স্বাস্থ্যমন্ত্রীস্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোনও চক্রান্ত করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না। আগামীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধিনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ বিএনপি’র মতো   হাওয়া ভবন সৃষ্টি করেনি। জঙ্গিবাদেরও সৃষ্টি করেনি।  বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে। দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনগণকে আওয়ামী লীগ ভয় করে না। জনগণের ভালোবাসা নিয়ে আবারও নৌকার বিজয় হবে। ’

শুক্রবার বিকালে নিজের নির্বাচনী এলাকা কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়নের বেলতৈল হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ নাসিব  এসব কথা বলেছেন।

মাইজবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান মুকুল। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন।

এর আগে সোনামুখীতে কাজীপুর শহীদ শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন  এবং মাইজবাড়িতে বেলতৈল সড়ক পাকাকরণের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, প্রকল্পের ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান খানসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোনও চক্রান্ত করে নির্বাচন ভণ্ডুল করা যাবে না। আগামীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধিনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ বিএনপি’র মতো   হাওয়া ভবন সৃষ্টি করেনি। জঙ্গিবাদেরও সৃষ্টি করেনি।  বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে। দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে। ’

২০১৪ সালের নির্বাচনকে ঘিরে ওরা মানুষ পুড়িয়ে মেরেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম  বলেন, ‘তাদের আমলেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। ওরা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়ন ও জঙ্গিবাদ দমনের সফল নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে। সিরাজগঞ্জসহ কাজীপুরের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী এক বছরের মধ্যে সকল উন্নয়ন কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বানও জানান তিনি।

/এপিএইচ/