Barisal--Photo--First-solo-photograhy-exhibition-of-Ahmed-Nurul-Hasan-Sakkhor-held-at-BRU-(4)তরুণ আলোকচিত্রী আহমেদ নূরুল হাসান সাক্ষর এর প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী শনিবার (২৯ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। বরিশাল রিপোর্টার্স ইউনিটি ও বরিশাল চারুকলার সহযোগিতায় দিনব্যাপী বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে ২০০৮-১৭ সালের মধ্যে তোলা সাক্ষরের প্রায় ৪০টি আলোকচিত্র প্রদর্শিত হয়।
সকাল ১০ টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদ্যবিদায়ী সভাপতি আনিসুর রহমান স্বপন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারস ফোরাম এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার ঘোষ, সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।
Barisal--Photo--First-solo-photograhy-exhibition-of-Ahmed-Nurul-Hasan-Sakkhor-held-at-BRU-(1)চারুকলা বরিশালের সংগঠক সুশান্ত ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক মাহাবুব আলম, অধ্যাপক জাহানারা বেগম, গার্লস গাইড বরিশালের আঞ্চলিক কমিশনার বেগম ফয়জুন্নাহার শেলী, সাংবাদিক মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, জাগো নারী পত্রিকার সম্পাদক গোপাল সরকার, সাংবাদিক বীরেন্দ্রনাথ সমাদ্দার, স্বপন খন্দকার, শাহিনা আজমিন, কবি হেনরী স্বপন, আলোকচিত্রী অরুণ গুদা, গবেষক ও লেখক সাইফুল আহসান বুলবুল, বরিশাল রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি নজরুল বিশ্বাস, বিদায়ী সাধারণ সম্পাদক কামরুল আহসান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, বরিশাল চারুকলার সাধারণ সম্পাদক অসিম বনিক প্রমুখ।
প্রদর্শনী পরিদর্শনকারীরা স্থাপত্যের মতো নিরস বিয়য়ে শিক্ষা গ্রহণ করেও জীবনমুখী আলোকচিত্রের প্রতি সাক্ষরের অনুরাগের প্রশংসা করেন।
এসময় আলোকচিত্রী আহমেদ নূরুল হাসান সাক্ষর এর বাবা দৈনিক বিপ্লবী বাংলাদেশের সম্পাদক ও মুক্তিযোদ্ধা এম নুরুল আলম ফরিদ এবং মা অধ্যাপক সুলতানা বেগম তাদের সন্তানের সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
/এনআই/