মেঘনা সিমেন্ট মিলস শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক টমাস খান শনিবার রাত সাড়ে ১০ টার দিকে বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেন।]
আহত চার শ্রমিক প্রশান্ত (৩৫), মান্নান (৪৫), মামুন (৩৫) এবং কৃষ্ণপদ (৪০)-কে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বসুন্ধরা ফ্যাক্টরির সহকারী মেডিক্যাল অফিসার বিষ্ণুপদ রায় রাত সাড়ে ১০ টার দিকে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহত চার শ্রমিকের মধ্যে প্রশান্তের অবস্থা গুরুতর।’
এদিকে বসুন্ধরা এলপি গ্যাস ফ্যাক্টরির ডিজিএম জাকির হোসেন সেলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডারের কোনও ঘটনাই ঘটেনি। ’
মংলা থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বসুন্ধরা গ্রুপের গ্যাস ফ্যাক্টরির সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। তিনি বলেন, ‘পুরনো সিলিন্ডার পরিষ্কার করতে গিয়ে দু’জন শ্রমিক আহত হওয়ার খবর পায় তার পুলিশ। তবে শনিবার রাত ১১টা পর্যন্ত ফ্যাক্টরির মালিক পক্ষ পুলিশকে ঘটনা সম্পর্কে কিছুই জানায়নি। এ বিষয়ে থানায় কেউ কোনও অভিযোগ করেনি।
/এপিএইচ/
আরও পড়ুন: বন্ধ রয়েছে স্মার্ট কার্ড ছাপানো