রবিবার ভোরে আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় হারুন ইঞ্জিনিয়ারিং লিমিটেড ওয়ার হাউজ নামের এসি ও এসির যন্ত্রাংশের কারখানায় এ অভিযান চালানো হয়।
অভিযান সম্পর্কে রবিবার সকাল ১০টার দিকে র্যাব-১ সংবাদ সম্মেলন করে। এসময় র্যাব-১ এর সিইও লে. কর্নেল সারওয়ার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। তবে কারখানার ভেতরে জিহাদি বই মজুদ করে রাখা হয়েছে। এখানে জঙ্গি কার্যক্রম পরিচালনা না করা হলেও এখান থেকেই জঙ্গি কর্মকাণ্ডে মদদ দেওয়া হতো।’
তিনি আরও জানান, কারখানার মালিক বিদেশ থাকেন। কয়েক মাস আগে তিনি দেশে ফিরে আত্মগোপনে রয়েছেন। ২২ জুন কারখানার ড্রাইভার জাকিরকে দিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই অন্যত্র সরিয়ে ফেলেন তিনি। কারখানার মালিক ও গাড়ির চালককে আটক করলে এ বিষয়ে স্পষ্ট হওয়া যাবে বলেও তিনি জানান। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
/এসটি/