নাশকতার পথ আলোর পথ নয়: অর্থ প্রতিমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নাননাশকতার পথ জ্ঞানের বা আলোর পথ নয়, এটা অন্ধকারের পথ বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ. মান্নান। তিনি বলেন, ‘নতুন প্রজন্মের একটি ক্ষুদ্র অংশ বিপথগামী হয়ে নাশকতার সঙ্গে জড়াচ্ছে। এই পথে পরিশীলতা নেই। কোনও সভ্যতা নেই। আছে অসভ্যতা।’

রবিবার সকাল ১১টায়  শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে সুনামগঞ্জ পৌর কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী দুই-তিন মাসের মধ্যে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ কক্ষ পথে উড়বে। কয়েক বছরে মধ্যে পাবনার রূপপরে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হবে।’

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে ও পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ। নবীনবরণ অনুষ্ঠানে পৌর কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

/এনআই/