গাজীপুরে ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যা

গাজীপুরগাজীপুরে নিজের ৬ বছরের ছেলেকে গলা কেটে হত্যার পর আত্মহত্যা করেছে এক বাবা। সোমবার (৩১ জুলাই) সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, ভোগড়া পেয়ারা বাগান এলাকার স্থানীয় আবুল হোসেনের বাড়িতে নিজের বাবা-মা ও ছয় বছরের ছেলে সাঈদ হাসানকে নিয়ে ভাড়া থাকতো রাসেদুল। পেশায় সে ভ্যানগাড়ি চালক। তার স্ত্রী গ্রামের বাড়ি রংপুরে থাকেন।

সোমবার পারিবারিক কলহের জেরে রাসেদুল তার ছেলে সাঈদ হাসানকে বটি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে নিজেও গলায় রশি বেঁধে ঝুলে আত্মহত্যা করে। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হজরতপুর গ্রামে। ঘটনার সময় রাসেদুলের মা-বাবা ঘরে ছিলেন না। পরে পাশের ঘরের লোকজন ঘরের দরজা ভেঙে দু’জনের মরদেহ দেখতে পায়। খবর পয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

/এএম