বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে শোকের মাস আগস্ট। আজ মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকেই শুরু হয় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো। এদিকে, বঙ্গবন্ধুর ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সমন্বয় সভা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিমের নেতৃত্বে শ্রদ্ধা জানায় উপজেলা আওয়ামী লীগ। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তারা।
বঙ্গবন্ধুর সমাধিতে জেলা পরিষদ মেম্বারস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাএসময় সাবেক টুঙ্গিপাড়া উপজেলার চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, সাবেক টুঙ্গিপাড়া পৌর চেয়ারম্যান সরদার ইলিয়াস হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইমদাদুল হক বিশ্বাসসহ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহয্গেী সংগঠেনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা পরিষদ মেম্বারস অ্যাসোসিয়েশন, উপাচার্য ড. আনোয়ার হোসেনের নেতৃত্বে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা চক্ষু ইনস্টিটিউট, স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় জাতির জনকের সমাধিতে। এছাড়া, সাধারণ মানুষরাও শ্রদ্ধা জানান এসময়।
জেলা পরিষদের সমন্বয় সভাএদিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেন। সভায় জেলা পরিষদের চেয়ারমান চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলি খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলিসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
শুরু হলো বাঙালির শোকের মাস
‘হামরা খুব খুশি, ম্যালা কিছু পাছি’
বগুড়ার সেই ছাত্রীর আদালতে জবানবন্দি
/টিআর/