এবার তুফানের ভাই মতিনও বহিষ্কার

আবদুল মতিন সরকারবগুড়া শহর যুবলীগের যুগ্ম সম্পাদক ও ছাত্রী নির্যাতনকারী তুফান সরকারের বড় ভাই আবদুল মতিন সরকারকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার বিকালে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এ সিদ্ধান্ত নিয়েছেন।

বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বলেন, ‘ছাত্রী ধর্ষণ, নির্যাতন ও মা সহ তাকে ন্যাড়া করে দেওয়ার ঘটনায় মতিনের পরিবারের সদস্যদের নাম আসায় যুবলীগের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তাই শহর যুবলীগের যুগ্ম সম্পাদক আবদুল মতিন সরকারকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর আগে তুফান বাহিনীর এসব বর্বরোচিত ঘটনায় জেলা যুবলীগের পক্ষে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছিল।’

বগুড়ায় সদ্য এসএসসি পাস করা এক ছাত্রীকে ধর্ষণ এবং পরে বিচারের নামে মাসহ মেয়েটির মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় শহর শ্রমিক লীগের আহ্বায়ক ও মতিনের ভাই তুফান সরকারকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়। রবিবার (৩০ জুলাই) দুপুরে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান জেলা শ্রমিক লীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল।

/এফএস/ 

আরও পড়ুন- 
বগুড়ায় ধর্ষণ ও মা-মেয়েকে নির্যাতন: শ্রমিকলীগ নেতা তুফান বহিষ্কার

ধর্ষণের পর নির্যাতিতা ও তার মায়ের মাথা ন্যাড়া, শ্রমিক লীগ নেতাসহ গ্রেফতার ৪