ঝালকাঠিতে ছেলের হতে মা খুন

ঝালকাঠিঝালকাঠির কাঠালিয়ায় ছেলের হাতে খুন হয়েছেন সংরক্ষিত ইউপি সদস্য রাশেদা মল্লিক (৫৫)। মঙ্গলবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে ছেলে বাদশা মল্লিক (৩০) তাকে পিটিয়ে হত্যা করেন। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন শওকত এ তথ্য নিশ্চিত করেছেন।
কাঠালিয়া সদর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য নিহত রাশেদা মল্লিকের বাড়ি উপজেলার দক্ষিণ আউরা গ্রামে। তার স্বামী মৃত শাহজাহান মল্লিক।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির মধ্যেই রাশেদাকে ভারি কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করেন বাদশা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই বাদশা পলাতক রয়েছে। ঘটনার পর পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি আনোয়ার হোসেন বলেন, ‘বাদশা তার মা রাশেদাকে প্রায়ই মারধর করত। মঙ্গলবার দুপুরেও সে তার মাকে ভারি কাঠের লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
ওসি আরও বলেন, ‘সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্ত করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদশা মল্লিকের মানসিক সমস্যা আছে বলে স্থানীয়রা জানিয়েছেন।’

আরও পড়ুন-

রূপগঞ্জে ১৪৪ ধারা জারি

‘হামরা খুব খু‌শি, ম্যালা কিছু পা‌ছি’

বগুড়ার সেই ছাত্রীর আদালতে জবানবন্দি

/টিআর/