আশুলিয়ায় ৩ ঝুটের গুদামে আগুন

ঝুটের গুদামে আগুন (ছবি- প্রতিনিধি)

সাভারের আশুলিয়ায় তিনটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আরও কিছু ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দিনগত রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার ভলিবদ্র এলাকার উত্তরপাড়া মহল্লায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।



ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, মঙ্গলবার দিনগত রাত পৌনে ১২টার দিকে স্থানীয়রা আশুলিয়ার ভলিবদ্র এলাকার উত্তরপাড়া মহল্লায় ঝুটের গুদামে ধোয়া দেখতে পান। এর কিছুক্ষণের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠে। গুদামের চারদিকে আগুন ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে এর আগেই আগুন আরও দুটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে।
আব্দুল হামিদ বলেন, 'আগুনের তীব্রতা বেশি। কালিয়াকৈর ও সাভারের আরও দু'টি ইউনিটকে খবর দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
/এমএ/