নিহত আলমাস শ্রীবরদী উপজেলার চিথলিয়া গ্রামের আফছর উদ্দিনের ছেলে।
এসআই জীবন চন্দ্র বর্মন জানান, ‘রাত ৯টার দিকে জেলা সদরের আখের মাহমুদের বাজার থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুইজন যাত্রী নিয়ে শ্রীবরদীর ইন্দিলপুর যাচ্ছিল। এসময় পেছন দিক থেকে একটি ট্রাক ওই অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে আহতদের জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আলমাসের মৃত্যু হয়। অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা ট্রাকটি আটক করেছে।’
/এনআই/