দিনাজপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে আটক ১

দিনাজপুর

দিনাজপুরে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে সোহেল নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলায় এ ঘটনা ঘটে। দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) ফখরুল হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

আটক সোহেল সদর উপজেলার রোস্তম আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভিকটিমের বাড়ির পাশে ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে এলাকার লোকজন ধর্ষণের বিষয়টি টের পেয়ে সোহেলকে গণপিটুনি দেন। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে।

ওসি ফখরুল হাসান জানান, সোহেলের বিরুদ্ধে গরু চুরিরও অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে নারী নির্যাতন মামলা। ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমএ/