বাগেরহাটের বাজারে প্রচুর ইলিশ, তবে দাম বেশি

 

বাগেরহাটের বাজারে ইলিশ। ছবি- প্রতিনিধিবঙ্গোপসাগরে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ায় বাগেরহাটের বাজার রূপালী ইলিশে ভরে গেছে। তবে ক্রেতাদের অভিযোগ দাম বেশি। বিক্রেতাদের দাবি দাম কমেছে।

বাজার ঘুরে দেখা গেছে  ৬শ’ গ্রাম ওজনের এককেজি ইলিশ ৬শ’ টাকা, ৫শ’ গ্রাম ওজনের ৫শ’ টাকা, ৪শ’ গ্রাম ওজনের ৪শ’ টাকা এবং তার চেয়ে ছোট সাইজের প্রতিকেজি ইলিশ সাড়ে ৩শ’ ও ৩শ’ টাকায় বিক্রি হচ্ছে।

বাগেরহাটের বাজারে ইলিশ দেখছেন ক্রেতারা। ছবি- প্রতিনিধিবিক্রেতারা জানান বাগেরহাট শহরের মাছ বাজারসহ অন্যান্য বাজারগুলোতেও রুপালী ইলিশ বিক্রি হচ্ছে। যেসব দোকানে আগে অন্য মাছ বিক্রি হতো সেসব দোকানেও পাওয়া যাচ্ছে ইলিশ।

বাজার করতে আসা গৃহিনী আখিয়া পারভিন বলেন, ‘দাম কম হলে ইলিশের স্বাদ নিতে সুবিধা হতো।’

ইলিশ বিক্রেতা ইমরান হোসেন বলেন, ‘বিক্রি হচ্ছে কম।’

বাগেরহাট উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন,‘সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। জেলে পরিবারগুলোতে আনন্দ বইছে। একইভাবে ফিশিং ট্রলার মালিকরাও খুশি।’

/এনআই/