মাদক ও বাল্যবিয়েকে রবিবার (৬ আগস্ট) দুপুরে লাল কার্ড দেখিয়েছেন গোপালগঞ্জের কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রায় এক হাজার শিক্ষার্থী।
কোটালীপাড়া প্রেসক্লাবের আয়োজনে ও একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় ‘মাদক ও বাল্য বিয়েকে না বলুন’ শীর্ষক সমাবেশে এ লাল কার্ড দেখানো হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেন।
এ সময় বক্তরা বলেন, মাদক ও বাল্য বিবাহ এদেশের জন্য একটি বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাদক ও বাল্যবিবাহ বন্ধ করতে শিক্ষার্থীদের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।
কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. প্রেমানন্দ মণ্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির ম্যানেজার অনন্ত চাকমা, কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পাণ্ডে ও সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস।
এএইচ/