কর্মসূচিতে দাশিয়ারছড়া সমন্বয়পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসা, দাসিয়ারছড়া বাক শ্রবণ ও অটিস্টিক বিদ্যালয়, দাসিয়ারছড়া বালিকা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, মইনুল হক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মিশকাত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছাড়াও দাসিয়ারছড়াবাসী অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের দাশিয়ারছড়ার মেয়ে লাইলীকে বাড়ির মালিক পরিকল্পিতভাবে হত্যা করেছে। তার ঘামঝরানো পাওনা টাকা চাওয়াতেই তাকে হত্যা করেছে। এসময় বক্তারা আরও বলেন, জীবিকার তাগিদে টাকা উপার্জন করতে লাইলী ঢাকার বনশ্রীর ওই বাড়িতে যায়, কিন্তু শেষ পর্যন্ত তাকে লাশ হয়ে বাড়িতে ফিরতে হল। নিহত লাইলীর দুই শিশু সন্তান মরিয়ম ও আতিকুলের ভরণপোষণের দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি জানান তারা। সেই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা কারাগারে বন্দি থাকা লাইলীর স্বামী নজরুল হককে দ্রুত সময়ে ছাড়িয়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও দাসিয়ারছড়ার অধিবাসী গোলাম মোস্তফা, দাসিয়ারছড়া সমন্বয়পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম, সহকারী শিক্ষক মোকছেদুল ইসলাম, দাসিয়ারছড়া বহুমুখী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবেল ইসলাম, জাকির হোসেন, ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম, শিক্ষার্থী রাজিয়া সুলতানা মিতু, সৌমিক কুমার রায়, দাসিয়াছড়া অধিবাসী মনির উদ্দিন ও নুর আলম।
/এনআই/