বাদী পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আবুল বাশার জানান, ‘আক্তারুজ্জামানের ভাই হানিফ সরকার বাদী হয়ে ২০১৪ সালের ১ জানুয়ারি সালমা ও নুরুল ইসলামের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার আদালত দুইজনকে যাবজ্জীবন সাজা দেন।’
পিপি আবুল বাশার জানান, ‘২০০০ সালে দেবিদ্বারের ধামতী গ্রামের খোকন মিয়ার মেয়ে সালমা আক্তারকে বিয়ে করেন আক্তারুজ্জামান। বিয়ের পর তিনি সৌদিতে চলে যান। ইতোমধ্যে তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। স্বামীর অনুপস্থিতিতে সালমা পাশের ধামতী গ্রামের নুরুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে এলাকায় সালিশও হয়। ২০১৩ সালে আক্তার সৌদি আরব থেকে দেশে আসেন। পরে সালমা দেবিদ্বার সদরে বাসা ভাড়া নেন। ওই বছরের ৪ নভেম্বর ভাড়া বাসায় সালমা ও তার প্রেমিক নুরুল ইসলাম মিলে মাথায় আঘাত করে আক্তারুজ্জামানকে মেরে ফেলেন। আক্তারের মৃত্যু স্ট্রোকের কারণে হয়েছে বলে সবাইকে বলে বেড়ান। ময়নাতদন্তের পর মাথায় আঘাতের বিষয়টি উঠে আসে।’
/এনআই/