বৃহস্পতিবার (১০ আগস্ট) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এ হুঁশিয়ারি দেন।
সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ‘আগস্ট মাস শোকের মাস। কিন্তু সাংবাদিক ও সংবাদপত্র শিল্প নিয়ে সম্প্রতি দেওয়া অর্থমন্ত্রীর বক্তব্য জাতির জনকের চেতনাকে ভুলুণ্ঠিত করেছে। গণমাধ্যম নিয়ে অর্থমন্ত্রীর এসব বক্তব্য অনভিপ্রেত ও দুঃখজনক।’ তিনি আরও বলেন, ‘অর্থমন্ত্রী যদি এ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ না করেন, তাহলে তাকেও ভবিষ্যতে সাংবাদিক সমাজ বয়কট করবে।’ দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্র রক্ষার জন্য অর্থমন্ত্রীকে ছুটি দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
সংগঠনের যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, কর্ণফুলী ইউনিট প্রধান মোহাম্মদ আলী পাশা, সুপ্রভাত ইউনিট প্রধান স.ম. ইব্রাহিম প্রমুখ।
কর্মসূচিতে চট্টগ্রাম প্রেসক্লাব, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
/এএম