বাইসাইকেল ও সেলাই মেশিন পেলেন ৩৩০ গ্রাম পুলিশ

প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহামেদ চৌধুরী নাসিম গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল তুলে দিচ্ছেনফেনীতে ৩৩০ জন গ্রাম পুলিশকে ব্যক্তিগত তহবিল থেকে বাইসাইকেল, সেলাই মেশিন, মোবাইল ফোন ও টর্চলাইট দিয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। সোমবার দুপুরে ফেনী শহরের মাস্টার পাড়ার লমী হাজারীর পুকুর ঘাটের সামনে গ্রাম পুলিশদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহামেদ চৌধুরী নাসিম।  এ সময় নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়,পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার,জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান ও ফেনী পৌর মেয়র হাজী আলা উদ্দিন প্রমুখ  উপস্থিত ছিলেন।

নিজাম হাজারী বাংলা ট্রিবিউনকে জানান,‘গ্রাম পুলিশদের দাবির প্রেক্ষিতে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৩৫ লাখ টাকা ব্যয়ে জেলার ২৯০ জন পুরুষ ও ৪০ জন মহিলা গ্রাম পুলিশের হাতে এসব সামগ্রী তুলে দেন।’

বাইসাইকেল ও সেলাই মেশিন পেয়ে খুশি গ্রাম পুলিশরাতিনি আরও বলেন, ‘সব সময় গ্রাম পুলিশরা অবহেলিত। এই সামগ্রী তাদের কর্মকাণ্ডের গতিশীলতা আনবে, দায়িত্বের প্রতি আরও সচেতন হবে তারা। এছাড়া দূর-দূরান্ত থেকে ইউনিয়ন পরিষদের সঙ্গে যোগাযোগ সহজ হবে ও খরচ কমবে।’

/এনআই/