আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাতনেখালী গ্রামের সবদুল গাজীর ছেলে আক্তারুল (৩৫), আব্দুল মজিদ গাজীর ছেলে আকছেদুর রহমান (৩৫) ও দলিলউদ্দিন গাজীর ছেলে আব্দুল করিম গাজী (৪৫)।
শনিবার (১৯ আগস্ট) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কেয়াখালী খালে অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ, কারেন্ট জাল ও নৌকা জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদের সাতক্ষীরা আদালতে হাজির করা হবে।
/এপিএইচ/