পরিবারের সদস্যরা জানান, গোসাইবাড়ি নয়াপাড়ার মৃত টুকু প্রামানিকের ছেলে শাহীন মিয়া মঙ্গলবার রাত ২টার দিকে বাড়ির কাছে বন্যার পানিতে মাছ ধরতে যান। এ সময় একটি সাপ তাকে দংশন করে। শাহীন অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরলে স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।