জানা গেছে, নিহত মো. আলম ভীপপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি আলাইয়াপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ডাকাত আলমকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে রাতে অস্ত্র উদ্ধারের জন্য কৃষ্ণরামপুর গ্রামের দাসপাড়ার দাসে’গো বাগানে অভিযান চালায় পুলিশ। এ সময় আলমের সহযোগিরা পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন ডাকাত আলম। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ জানান, নিহত ডাকাত আলমের বিরুদ্ধে থানায় ১০টি ডাকাতির মামলা রয়েছে। তিনি সন্ত্রাসী জিসান বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন।
এদিকে নিহতের পরিবারের দাবী, গত ২২ আগস্ট সকালে পুলিশ আলমকে বাড়ি থেকে আটক করে। বুধবার রাতে তাকে ক্রসফায়ারে হত্য করেছে পুলিশ।
আলাইয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মানিক জানান, নিহত আলম আলাইয়াপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক ছিলেন।