পাংশায় ছয় হাজার পিস ইয়াবাসহ আটক ২

রাজবাড়ী

রাজবাড়ীর পাংশা উপজেলায় সাড়ে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পাংশা পৌরসভার রশিদ মোড় এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন এ তথ্য জানিয়েছেন।

আটকরা হলো- কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জয়নাবাদ এলাকার নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (৩২) ও একই এলাকার মমিন আলীর ছেলে মাসুদুর রহমান (২৯)।

ওসি মোফাজ্জেল হোসেন জানান, আটক নাজমুল ও মাসুদ পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা পাংশা পৌরসভার রশিদ মোড় এলাকার আবু নাছেরের বাড়িতে ভাড়া থেকে এ অঞ্চলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ি থেকে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।