কিশোরীর স্বজন ও স্থানীয়রা জানান, কালিকাপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে শামীম হোসেন (২২) পেশায় রাজমিস্ত্রি। সে দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার সন্ধ্যার দিকে কিশোরী বাড়ি থেকে বের হলে শামীম তার পথরোধ করে। এরপর তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। কিশোরীর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে শামীম পালিয়ে যায়।
নন্দীগ্রাম থানার ওসি আবদুর রাজ্জাক জানান, এমন অভিযোগ তিনি শুনেছেন। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কেউ মামলা করেনি। মামলা হলে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।