তিনি আরও জানান, ছয় মাস আগে জুলিজা বিনতে কামিসের সঙ্গে ফেসবুকে সম্পর্ক হয় তার ছেলে মনিরুলের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মনিরুলকে বিয়ে করার প্রস্তাব দেন জুলিজা।
মনিরুল সখীপুর সরকারি মুজিব কলেজের উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সখীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে তাদের বাড়ি।
জুলিজা বলেন, এদেশের প্রকৃতি ও মানুষকে তার খুব ভালো লেগেছে। খাবার খেতে তার কিছুটা সমস্যা হলেও শ্বশুর বাড়ির লোকজনের আন্তরিকতায় তিনি মুগ্ধ।
তিনি আরও জানান, দেশে ফিরে গিয়ে বিয়ের বিষয়টি তার পরিবারকে জানাবেন এবং মনিরুলকে মালয়েশিয়া নিয়ে যাবেন।
মনিরুল বলেন, ‘আমি জুলিজাকে পেয়ে খুবই আনন্দিত। বিশ্বাসই করতে পারিনি জুলিজা আমার ভালোবাসার টানে বাংলাদেশে আসবে।’
মনিরুলের মা মনোয়ারা বেগম বলেন, ‘বিদেশি মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে আমি খুশি।’