শনিবার (২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম । তিনি বলেন, ‘পাঞ্জানের বাড়িতে অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি অপারেশন দল রাত দুইটার দিকে তার বাড়িটি ঘিরে রাখে। এরপর তল্লাশি চালিয়ে বাড়ি থেকে চারটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঞ্জাতন আলীকে আটক করা হয়। পাশাপাশি জব্দ করা হয় তার ব্যবহার করা একটি মোবাইল সেট ও একটি সিমকার্ড।
কর্নেল মোহাম্মদ মাহবুবুল আলম আরও বলেন, ‘শনিবার বেলা ১১টার দিকে চারঘাট থানায় পাঞ্জাতনকে হস্তান্তর করা হয়েছে। এরপর দুপুরে এ ঘটনায় চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।