ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারক চক্রের তিন সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারক চক্রের তিন সদস্য আটকব্রাহ্মণবাড়িয়ায় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক কারেছে পুলিশ। আটক প্রতারক চক্রের সদস্যরা হলো— জেলার সরাইল উপজেলার শাহবাজপুরের মো. ইমতিয়াজ আহমেদ, আখাউড়া উপজেলার বড় কুড়িপাইকা গ্রামের আবুল কালাম ও একই গ্রামের মনির হোসেন। শুক্রবার (২৫ আগস্ট) রাতে জেলার আখাউড়া উপজেলার হীরাপুর থেকে তাদের আটক করা হয়। শনিবার (২৬ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্য্যালয়ের সম্মেলন কক্ষে আটক তিন জনকে হাজির করে সংবাদ সম্মেলন করে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘প্রতারকেরা কখনও পুলিশ সুপার, পুলিশ সার্জেন্ট, পরিবেশ অধিদফতরের সহকারী পুরচালক, বিএসটিআই কর্মকর্তা, আবার কখনও জেলা ছাত্রলীগ সভাপতিসহ বিভিন্ন নামে চাঁদাবাজি করত। শুক্রবার রাতে তারা আখাউড়া উপজেলার হীরাপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ সুপারের নাম করে চাঁদাবাজি করছিলো। এসময় ওই ব্যবসায়ীর সন্দেহ হয়। পরে ওই ব্যবসায়ীর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসে। পুলিশের কাছে বিভিন্ন স্থানে প্রতারণার কথা শিকার করে এই তিন প্রতারক।’