সোনারগাঁওয়ে ৫ ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর বাসস্ট্যান্ডে ছিনতাইয়ের প্রস্তুতির সময় পাচঁ ছিনতাইকারীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২৬ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়। রবিবার (২৭ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  সোনারগাঁ থানার উপ-পরিদর্শক  আব্দুল হক শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলো- কাঁচপুর সেনপাড়া এলাকার আলমগীরের ছেলে হৃদয়, একই এলাকার আবদুল্লাহর  ছেলে এনামুল, আলম চাঁনের ছেলে স্বপন, রশিদ সরদারের ছেলে রাসেল ও আক্কেল আলীর ছেলে রাজু।

সোনারগাঁও থানা উপ-পরিদর্শক ( এসআই) আব্দুল হক শিকদার জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত বিভিন্ন যাত্রীবাহী প্রাইভেটকারে ছিনতাই করে আসছিল এ চক্রটি। শনিবার রাতে হৃদয়ের নেতৃত্বে তারা একটি প্রাইভেটকারে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে।