আ স ম আব্দুর রব বলেন, ‘দেশে বাক স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, অনাকাঙ্খিত পরিস্থিতির মধ্যদিয়ে চলছে দেশ। এ অবস্থার উত্তোরণ না হলে নির্বাচন কমিশন এবং সরকার সব দলের অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে না পারলে কী হবে তা এ মুহূর্তে বলা মুশকিল।’
সরকারের সমালোচনা করে জেএসডি সভাপতি বলেন, ‘প্রত্যেকটি ঘরেই মানুষ সরকারের বিপক্ষে চলে গেছে। একইভাবে বিগত সরকারের কর্মকাণ্ডে তাদের বিপক্ষেও রয়েছে সাধারণ মানুষ। তারা দেশের মানুষ তৃতীয় শক্তির রাজনীতি দেখতে চায়।’
তৃতীয় শক্তির জোট গঠন নিয়ে রব বলেন, ‘নির্বাচনের পরিবেশ থাকলে অচিরেই সাবেক প্রেসিডেন্ট বি চৌধুরীরর নেতৃত্বে সমমনা বাম রাজনৈতিক শক্তি নিয়ে তৃতীয় রাজনৈতিক জোট গঠন করা হবে। ওই জোট থেকে তিনশ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়া হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহ-সভাপতি তানিয়া রব, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলাল হোসেন, সহ-সম্পাদক আলহাজ্ব এম এ ইঊছুফসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।