দণ্ডিত আনিছ চৌধুরী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়ার বগাছড়া গ্রামের মৃত সাইদুল হকে ছেলে। বর্তমানে সে কারাগারে রয়েছে।
ফখরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোনা চোরাচালানের অভিযোগ প্রমাণিত হওয়ায় আনিছ চৌধুরীকে ছয় বছর কারাদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদের আরও দুই মাস কারাদণ্ড দিয়েছেন।’
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৭ এপ্রিল শাহ আমানত বিমানবন্দরে ৫৩টি সোনার বারসহ আনিছ চৌধুরীকে গ্রেফতার করে কাস্টমস কর্মকর্তারা। ওই দিনই তার নামে থানায় মামলা দায়ের করা হয়। ২০১৪ সালের ২২ নভেম্বর ওই মামলায় পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৬ সালের ৪ জানুয়ারি আদালত ওই মামলায় অভিযোগ গঠন করেন।