ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে তিন দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে চলাচল করবেন। বেনাপোল ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) ওমর শরীফ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘১ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ৩ সেপ্টেম্বর (রোববার) পর্যন্ত বেনাপোল স্থলবন্দর বন্ধ থাকবে। ৪ সেপ্টেম্বর (সোমবার) থেকে বন্দর দিয়ে আগের নিয়মে আমদানি রফতানি বাণিজ্য শুরু হবে।’