ঝিনাইদহে বজ্রাঘাতে তরুণের মৃত্যু

বজ্রাঘাতঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রাঘাতে জাহিদুল ইসলাম (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে মিরাজুল ইসলাম (২৫) নামে আরও একজন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম উপজেলার পাকরাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে ও আহত মিরাজুল ইসলাম একই গ্রামের নফর উদ্দীনের ছেলে।

মহেশপুর থানার ওসি আহম্মেদ কবির চৌধুরি জানান, শুক্রবার সকালে মাথায় ধানের বোঝা নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিল জাহিদুল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে আহত হন সেখানে থাকা মিরাজুল। এসময় স্থানীয়রা আহত মিরাজুলকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।