শহরের নওযোয়ান মাঠ সংলগ্ন প্রধান সড়কে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচি ও সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির চেয়ারম্যান তসলিমা ফেরদৌস, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট মহশিন রেজা, জেলা প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েসসহ অন্যান্য ব্যক্তিরা।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলা নির্যাতন ও হত্যা চলছে। সুচির শান্তিতে পাওয়া নোবেল প্রত্যাহার করতে হবে।’ বিশ্ব নেতাদের এক হয়ে মিয়ানমারের রহিঙ্গাদের পাশে দাঁড়ানোরও অনুরোধ জানান বক্তারা।