প্রিয়জনদের সঙ্গে নড়াইলে মাশরাফির ঈদ

নামাজ শেষে বাসায় ফেরার পথে মাশরাফি‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মর্তুজা জন্মভূমি নড়াইলে প্রিয়জনদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন এই ক্রিকেটার।

ঈদগাহে মাশরাফিনামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট দলপতি।

মাশরাফিসহ নড়াইল কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আযহার নামাজ পড়েন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসসহ মুসল্লিরা ।

পরিজনদের সঙ্গে মাশরাফিএর আগে, পরিবার-পরিজনসহ ভক্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে গত ৩১ আগস্ট ঢাকা থেকে নড়াইলে আসেন মাশরাফি। এদিকে, আগামি ৪ সেপ্টেম্বর বিকেলে নড়াইলের উন্নয়নে ‘রান ফর নড়াইল’ এ অংশগ্রহণ করার কথা রয়েছে মাশরাফি বিন মর্তুজার।