কু‌ড়িগ্রা‌মে মাংস ও পোলা‌ওয়ের চাল পেলো তিন শতা‌ধিক প‌রিবা‌র

কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে মাংস ও পোলাওয়ের চাল বিতরণঈদ উপল‌ক্ষে কু‌ড়িগ্রা‌মে বন্যা দুর্গত মানুষের মা‌ঝে মাংস ও পোলাও‌য়ের চাল বিতরণ ক‌রা হ‌য়ে‌ছে। ডিআইজি, বাংলা‌দেশ পু‌লিশ, রংপুর রেঞ্জ এর পক্ষ থে‌কে শ‌নিবার (২ সে‌প্টেম্বর) ঈদুল আজহার দিন এগুলো বিতরণ করা হয়। কু‌ড়িগ্রাম পুলিশ সুপার মো.‌ মেনহাজুল আলম (ভারপ্রাপ্ত) ট্রি‌বিউন‌কে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সকাল সা‌ড়ে ১১টার দি‌কে জেলার রাজারহাট উপ‌জেলার ছিনাই ইউ‌নিয়‌ন প‌রিষদ চত্ব‌রে কালুয়ার চর ও এর পাশের এলাকার প্রায় তিন শতা‌ধিক প‌রিবা‌রের মা‌ঝে এগুলো বিতরণ ক‌রা হয়।

কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে মাংস ও পোলাওয়ের চাল বিতরণএসময় উপ‌স্থিত ছি‌লেন পু‌লি‌শের রংপুর রে‌ঞ্জের ডিআই‌জি খন্দকার গোলাম ফারুক (বি‌পিএম,‌ পি‌পিএম), কু‌ড়িগ্রাম পু‌লিশ সুপার (ভারপ্রাপ্ত) মেনহাজুল আলম, জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলসহ জেলা পুলি‌শের কর্মকর্তারা।