কোরবানির গোশত পেল গাইবান্ধার এক হাজার চারশ দরিদ্র পরিবার

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর অর্থায়নে এসকেএস ফাউন্ডেশন এই গোশত বিতরণ করেগাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার দরিদ্র-অসহায় এক হাজার ৪০০ পরিবারকে দুই কেজি করে কোরবানি গোশত দেওয়া হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ এর অর্থায়নে এসকেএস ফাউন্ডেশন এই গোশত বিতরণ করে। 
রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের নূতনকুঁড়ি বিদ্যাপীঠ চত্বরে এসব গোশত বিতরণ করা হয়।

গোশত বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট। 

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর গোশত পাওয়ার অপেক্ষায় হতদরিদ্ররাএসময় উপস্থিত ছিলেন ভরতখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আজাদ শীতল, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি মো. জাকির হোসেন, এসকেএস ফাউন্ডেশন সোশ্যাল বিজনেসের কো-অর্ডিনেটর আবু সাঈদ সুমন, সমৃদ্ধি প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মশিউর রহমান প্রধান, অডিট বিভাগের কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ ও এডমিন বিভাগের কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম, নূতনকুঁড়ি বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক মো. মহসীন আলী প্রমুখ। 

সাঘাটা উপজেলার মুক্তিনগর, সাঘাটা, ভরতখালী ও কামালের পাড়া এবং ফুলছড়ি উপজেলার গজারিয়া ও ফুলছড়ি ইউনিয়নের প্রতিবন্ধী, বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা, বয়স্ক ও হতদরিদ্র এক হাজার ৪০০ মানুষের মাঝে দুই কেজি করে গোশত বিতরণ করা হয়।