আহতরা হলেন, বশির উল্লাহ (৬৫), আব্দুল খালেক (২৫),হোসাইন জোহা (২২),মো. ইউনুছ (২০) ও মো. আলম (২০)। এরা সবাই মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা। তাদেরকে হাসপাতালের ২৫,২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন,‘মিয়ানমারে সহিংসতায় আরও ৫ রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে জোহা নামে একজন বোমার আঘাতে আহত হন। অন্যরা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।'