সেক্টর কমান্ডার্স ফোরাম ও শিশুদের জন্য ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে কুড়িগ্রামে প্রায় এক হাজার বন্যাদুর্গত পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দু’দিনব্যাপী এই ত্রাণ বিতরণ করা হয়। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চর ও গারুহারা গ্রামের পাঁচশ’ পরিবার, মাঠেরপার এলাকার একশ’ পরিবার এবং নাগেশ্বরী উপজেলার আয়নালের ঘাট এলাকার পাঁচশ’ পরিবারকে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য দিদারুল আলম ও শিশুদের জন্য ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ।
শিশুদের জন্য ফাউন্ডেশনের সমন্বয়ক রিফাত আহমেদ লিংকন জানান, বানভাসিদের খাদ্য সহায়তা দেওয়ার জন্য গঠিত ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ এবং ‘সেক্টর কমান্ডার্স ফোরাম’ এর যৌথ উদ্যোগে প্রায় এক হাজার পরিবারকে চাল,ডাল,আলু,তেল,খাবার স্যালাইন, ওষুধ, মোমবাতি ও গ্যাস লাইটসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
দুর্গত মানুষের পাশে ত্রাণ সহায়তা দিতে দেশের বিভিন্ন জেলার কিছু শিশু কিশোর মিলে বানভাসিদের সহায়তার এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।