গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় জানান, পানিতে তলিয়ে যাওয়া সৌরভের লাশ মঙ্গলবার রাত পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে জাফলং জিরো পয়েন্ট থেকে সৌরভের লাশ উদ্ধার করে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) একই নদী থেকে কামাল শেখ নামের আরেক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়। কামাল শেখ ময়মনসিংহ জেলার ভালুকা পৌরসভার বাসিন্দা রশিদ শেখের ছেলে। তিনি ময়মনসিংহ এ্যাপোলো ইনিস্টিটিউটের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় জানান, কামাল শেখের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সৌরভের লাশও তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।