স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি বরযাত্রীবাহী একটি নৌকা হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকার মুরাদপুরে যাচ্ছিলো। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার সোনাই নদীর সাতবর্গ ব্রিজের কাছে এসে নৌকাটি ডুবে যায়। এতে শ্রাবন্তি ও মুক্তা নামের দুই শিশু নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের লাশ উদ্ধার করে।