সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাসেল উপজেলার শিবপুর হাট বাঁশপুকুর এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে। পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ শেখ পাড়া গ্রামের জহুরুল আলীর মেয়ে মায়া খাতুনের (১৩) সঙ্গে রাসেলের বিয়ের আয়োজন চলছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে এ কারাদণ্ড দেন।
ওসি সায়েদুর রহমান জানান, বিড়ালদহ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মায়া খাতুনের বিয়ে দেওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ছঢটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর আলম পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত সবাই পালিয়ে যায়। বর রাসেলকে আটক করে পুলিশ। ঘটনাস্থালেই ২০০৯ সালের মোবাইল কোর্ট আইনে সাত দিনের বিনাশ্রম করাদণ্ড দেন আদালত।
ওসি সায়েদুর রহমান বলেন, ‘আদালতের রায়ের পর রাসেলকে থানায় নিয়ে আসা হয়। তাকে সোমবার সকালে কারাগারে পাঠানো হবে।