পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে জদুবপুর গ্রামের পুকুরে একটি নারীর লাশ ভাসতে দেখে গ্রামবাসী বেগমপুর পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাশনুন বলেন, ‘বেশ কয়েকদিন ধরে প্রতিবন্ধী এই নারী এলাকায় ঘোরাফেরা করছিলো। ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে ডুবে সে মারা গেছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’